Barak UpdatesHappeningsBreaking News

Renowned Physicist Prof. Buddhadeb Bhattacharjee Delivers Expert Lecture on ‘Mini Bangs’ at Assam University
আসাম বিশ্ববিদ্যালয়ে ‘মিনি ব্যাং’ নিয়ে বিশেষ বক্তৃতানুষ্ঠান

ওয়ে টু বরাক, ৩০ মার্চ : সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ঠিক কেমন ছিল? সেই আদিম রহস্যের জট খুলতে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি ‘মিনি ব্যাং’ বা ক্ষুদ্র বিস্ফোরণ কীভাবে পথ দেখাচ্ছে? সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ে সেই কৌতূহলের ওপর আলোকপাত করলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী তথা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন পদার্থবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে মেঘনাদ সাহা কনফারেন্স হলে এক বিশেষ স্মারক বক্তৃতায় অংশ নেন তিনি। আলোচনার কেন্দ্রে ছিল ‘মিনি ব্যাং: মিমিকস অব দ্য বিগ ব্যাং’।

শুরুতেই উত্তরীয় ও স্মারক দিয়ে বিশিষ্ট অতিথিকে বরণ করেন বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদ্ৰি শেখর দাস। মূল বক্তৃতায় অধ্যাপক ভট্টাচার্য ব্যাখ্যা করেন, অতি-উচ্চ শক্তিসম্পন্ন নিউক্লিয়ার সংঘর্ষের মাধ্যমে কীভাবে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে পদার্থের ধর্মগুলো পরীক্ষা করা সম্ভব। সার্ন-এর ‘এলএইচসি-অ্যালিস’ এবং জার্মানির জিএসআই-এর ‘ফেয়ার-সিবিএম’ প্রকল্পের সঙ্গে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এই ‘মিনি ব্যাং’ আসলে গবেষণাগারে আদি মহাবিশ্বেরই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। বর্তমানে তাঁর অধীনে ডিএসটি-র অর্থানুকূল্যে প্রায় সাড়ে তিন কোটি টাকার একটি গবেষণা প্রকল্প চলছে।

এদিনের অনুষ্ঠানে অধ্যাপক অশোক কুমার সেন, অত্রি দেশমুখ্য, বি ইন্দ্রজিৎ শর্মা, উৎপল সরকার, বিধান মোহান্ত, স্বর্ণদীপ বিশ্বাস সহ প্রায় ৮০ জন গবেষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনার শেষে পড়ুয়াদের সঙ্গে এক দীর্ঘ প্রশ্নোত্তর পর্বেও মেতে ওঠেন বুদ্ধদেববাবু। আলাপচারিতার ফাঁকেই তিনি জানান, আগামী দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা চালিয়ে যেতে তিনি আগ্রহী। বিজ্ঞানের এই ঘরোয়া আসর শেষ পর্যন্ত এক উজ্জ্বল একাডেমিক আদানপ্রদানের সাক্ষী হয়ে রইল। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় অতিথি অধ্যাপক সঞ্চালী নাথ মজুমদার।

Way2barak, March 30 : The Department of Physics at Assam University, Silchar, organized a high-profile invited lecture today at the Meghnad Saha Conference Hall, featuring the distinguished physicist Prof. Buddhadeb Bhattacharjee from Gauhati University. The seminar, titled “Mini Bangs- Mimics of the Big Bang,” commenced at 2:30 PM and drew a significant audience of faculty and scholars. The program was professionally hosted by Ms. Sanchali Nath Mazumder, a Guest Faculty member at the department.

The event opened with a formal welcome address by Prof. Himadri Sekhar Das, Head of the Department of Physics, AUS, who subsequently honored the guest speaker. Prof. Bhattacharjee, a former Dean of the Faculty of Science at Gauhati University and a recipient of the Breakthrough Prize 2025, was felicitated with a traditional Uttoriyo and a memento. As the recently elected Chairman of the ALICE-STAR-India collaboration, Prof. Bhattacharjee brought a wealth of global expertise to the session.

During his keynote address, Prof. Bhattacharjee explained the complex investigation of nuclear matter properties under extreme conditions, which are formed during ultra-relativistic nuclear collisions. Drawing from his role as an Associate Scientist of the LHC-ALICE experiment at CERN and his work with the FAIR-CBM experiment at GSI, Germany, he explained how these “Mini Bangs” provide a laboratory mimic of the early universe’s conditions. He also touched upon his leadership of the Gauhati University group in these international collaborations and his current DST-sponsored research project valued at Rs. 3.62 Cr.

The lecture was attended by 80 M.Sc. students and research scholars, along with senior faculty members including Prof. Asoke Kumar Sen, Prof. Atri Deshamukhya, Prof. B. Indrajit Sharma, Dr. Utpal Sarkar, Dr. Bidhan Mohanta, Dr. Swarnadeep Biswas, and Dr. Mahananda Baro. Following the presentation, Prof. Bhattacharjee held an interactive session with the students and scholars, discussing his extensive academic journey. The session concluded on a high note as Prof. Bhattacharjee expressed his strong willingness to pursue future research collaborations with Assam University.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker