Barak UpdatesHappeningsBreaking News

শনিবার কাছাড় ক্লাবে লিটিল স্টার কার্নিভাল

ওয়েটুবরাক, ২২ মে: আগামীকাল শনিবার রোটারি ক্লাব অব শিলচর আয়োজন করছে শিশুদের জন্য বিশেষ কর্মসূচি “লিটিল স্টার কার্নিভাল”। সকাল দশটায় কাছাড় ক্লাবে হবে এই বিশেষ অনুষ্ঠান।  প্রজেক্ট চেয়ারম্যান ডাঃ অঞ্জন পালের কথায়, আজকাল শিশুদের একাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, একাংশ ভোগে অপুষ্টিতে। এই কার্নিভালে বিশেষজ্ঞরা শিশুদের স্বাস্থ্যকর খাবার ও ওজন নিয়ে আলোচনা করবেন। পরামর্শ দেবেন টিকাকরণের ব্যাপারেও। ক্লাব সম্পাদক ডাঃ ধ্রুবজ্যোতি নাথ বলেন, প্রায়ই মায়েদের কাছ থেকে শুনতে হয়, বাচ্চা খেতে চায় না। এরও উপযুক্ত সমাধান মিলবে সেখানে। আলোচনা হবে কেন মায়ের দুধই শিশুর শ্রেষ্ঠ খাদ্য। দেশজোড়া খ্যাতনামা চিকিৎসকরা সেদিন শিশুদের দেখবেন, অভিভাবকদের পরামর্শ দেবেন।

এই কর্মসূচির আকর্ষণ হিসেবে রয়েছে ‘হেলথি বেবি কনটেস্ট’। দুটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। ৬ থেকে ২৪ মাস এক বিভাগে। অন্য বিভাগে ২৪ থেকে ৬০ মাস। চার জন বিচারক নানাদিক বিচার করে সেরা স্বাস্থ্যবান শিশুদের চিহ্নিত করবেন। প্রতি বিভাগে পাঁচটি পুরস্কার ঘোষণা করা হবে। তবে কোনও প্রতিযোগী শিশুই খালি হাতে বাড়ি যাবে না বলে জানিয়েছেন রোটারি ক্লাব অব শিলচরের সভাপতি (নমিনি) গৌরব পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker