Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের আহ্বানে শনিবার অধ্যাপক জগন্নাথ রায়চৌধুরী স্মরণ

ওয়েটুবরাক, ২২ মে: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. জগন্নাথ রায়চৌধুরীর প্রয়াণে আগামী শনিবার বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে।

গত ২০ মে গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা বীরভূম জেলার নলহাটি হীরালাল ভকত কলেজের প্রথম অধ্যক্ষ ড. জগন্নাথ রায়চৌধুরীর জীবনাবসান ঘটে। তিনি দীর্ঘদিন ধরে শিলচরে না থাকলেও তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছালে প্রকৃত অর্থেই এই অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন স্থানে নিজেদের আলোচনায় এবং সমাজ মাধ্যমে দুদিন ধরে তাঁকে নিয়েই চর্চা হচ্ছে।



