India & World UpdatesHappeningsBreaking News

২৮ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর: এবার মাসের শেষে ফের ব্যাঙ্ক ধর্মঘট। সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস ও ২ দিন ছুটির দাবি-সহ আরও একগুচ্ছ দাবি নিয়ে এবার তিনদিনের ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোশিয়েশন। এদের সঙ্গে এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফআই, আইএনবিইএফ, ও আইএনবিওসি-ও এই বনধের সমর্থনে শামিল হয়েছে। ফলে চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

ব্যাঙ্ক ইউনিয়নগুলি একযোগে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার আগে ২৭ সেপ্টেম্বর রয়েছে রবিবার ও ২৬ সেপ্টেম্বর রয়েছে মাসের চতুর্থ শনিবার। ফলে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সামনের মাসেই দুর্গাপুজো। তার আগে বারবার ব্যাঙ্ক পরিষেবা এভাবে ব্যাহত হলে চরম ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা। এর আগে ১১ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। প্রায় সারা দেশে ওই দিন বন্ধ ছিল ব্যাঙ্কগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker