India & World UpdatesHappeningsBreaking News
অসুস্থ অমিত শাহ, বাতিল কর্নাটকের সমস্ত কর্মসূচি

ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর: কর্ণাটক সফরের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসুস্থতার জেরে তাঁর পরপর কর্মসূচি বাতিল হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
কর্ণাটকের হুব্বালিতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সেখানে খাবারে বিষক্রিয়ার জেরে বমি হয়েছিল অমিত শাহের। দুর্বলতাও অনুভব করেন। অসুস্থতার কারণে হুব্বালিতে তাঁর কর্মসূচি বাতিল করা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন অমিত শাহ, জানিয়েছেন যোশী।

