Barak UpdatesHappenings

ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে ৫০ জনের স্বেচ্ছায় রক্তদান

ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত শিবিরে ব্যাপক সাড়া

ওয়ে টু বরাক, ২০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে ২০ সেপ্টেম্বর, রবিবার শিলচরের ইটখলার জেলা বিজেপি কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত রায়ের নেতৃত্বে এই শিবির আয়োজিত হয়। শিবিরটি বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের সহায়তায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায়, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, মন্ত্রী কৌশিক রাই, কাছাড় জেলা যুব মোর্চা সভাপতি কুলদীপ নিহাল চৌধুরী, ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নির্ধারিত পদাধিকারী ও কার্যকর্তারা।

এ দিন একমাত্র মহিলা প্রিয়াঙ্কা দে সহ ৫০ জন রক্তদান করেন। এদের মধ্যে অনেকেই প্রথমবার রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্রও তুলে দেওয়া হয়। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন কাউন্সিলর আজিম উদ্দিন, টেকনিশিয়ান আবাদুর রহমান সহ আরও অনেকে।

রক্তদাতাদের উৎসাহ জোগাতে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, সদস্য কাজল কর্মকার, ফোরামের মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ, সহ-সভানেত্রী মৌসুমী চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা।

মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় কাছাড়ের বিভিন্ন অঞ্চলের রক্তদাতারা অংশ গ্রহণ করেন। রক্তদানকে মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker