Barak UpdatesHappeningsBreaking News

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু সাফাই কর্মীর

ওয়ে টু বরাক, ৩০ জুলাই : বাঁশের সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে প্রাণ হারালেন এক সাফাই কর্মী। এই সরকারি কর্মী দক্ষিণ মোহনপুর প্রথম খন্ডের বাসিন্দা মিটুল দাস। বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি সোনাই পুরসভার সাফাই কর্মী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা রাতে।

জানা গিয়েছে এদিন সন্ধ্যায় গড়গড়িপারে আমজুর নদীর উপর থাকা একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। এরপর স্থানীয় জনগণ ঘন্টা খানেক ধরে নদীতে খোঁজাখুঁজি করে মিটুল দাসের নিথর দেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মর্মান্তিক এই মৃত্যুর পর ব্যাপক খুব প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। তাদের কথায়, এই অঞ্চলে একটি সেতুর জন্য বহুদিন থেকে দাবি জানানো হচ্ছে। ৬-৭ বছর আগে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও তা আর এগোয়নি। বাধ্য হয়ে এলাকার জনগণ একটি বাঁশের সাঁকো তৈরি করে তা দিয়েই পারাপার করছেন। স্থানীয়রা মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker