NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
রাজ্যের উন্নয়ন নিয়ে খট্টর-সনোয়ালের সঙ্গে দিল্লিতে বৈঠক হিমন্তর

নতুনদিল্লি, ৩০ জুলাই : দিল্লি সফরত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গতকাল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর এবং কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ উন্নয়ন মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে অসমের বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, অসম সরকার রাজ্যে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের সময় চুরি ও নানাভাবে লোকসান মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী এ ব্যাপারে রাজ্যকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আলোচনায় অসমের জলপথ উন্নয়ন এবং যোগীঘোপায় দেশের প্রথম আন্তর্জাতিক মাল্টি মডেল লজিস্টিক পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তাছাড়া অসমের বিকাশের যাত্রায় গ্রহণ করা অন্যান্য পদক্ষেপ নিয়েও শোনো আলের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এক বৈঠকে মিলিত হয়ে রাজ্যের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাঁকে অবহিত করেছেন।



