NE UpdatesHappeningsBreaking News

বন ও খনিজ সম্পদে জিএসটি ফাঁকি রোধে কঠোর হতে বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ৩০ জুন: অসমের বন ও খনিজ সম্পদ থেকে রাজস্ব আদায় বৃদ্ধি এবং সম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সোমবার উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে পরিবেশ ও বন দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া জানান, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নিয়ন্ত্রক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

বৈঠকে বন ও খনি খাতে জিএসটি ফাঁকি রোধ এবং সরকারি রাজস্বের অপচয় বন্ধে নজরদারি ও আইন প্রয়োগের ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। বনজ পণ্য ও খনিজ পরিবহনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ই-ট্রানজিট পারমিট ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করারও নির্দেশ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker