NE UpdatesAnalyticsBreaking News

গৌরব গগৈর পর্যবেক্ষক কমিটিতে বরাকের ২

গুয়াহাটি, ৮ জুন : প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলকে নতুন রূপ দিতে তৎপর হয়েছেন গৌরব গগৈ। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে টিম গঠন করছেন তিনি। ইতিমধ্যে ৭৮ জনকে নিয়ে পর্যবেক্ষক কমিটি গঠন করেছেন নয়া সভাপতি। এই কমিটিতে বরাক উপত্যকা থেকে দুজনকে রাখা হয়েছে। এরা হলেন কাছাড় জেলার পাপন দেব ও শ্রীভূমির বিশ্বজিত ঘোষ।

এ দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌরব গগৈ তিনজন যুবনেতাকে তাঁর সঙ্গে রেখেছেন। এরা হলেন, প্রদেশ কংগ্রেসের সিনিয়র মুখপাত্র ঋতুপর্ণ কোঁওর, উদিতভানু দাস ও মেঘনাথ ছেত্রী।

৭৮ জনের পর্যবেক্ষক কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, জাকির হোসেন শিকদার, প্রদীপ সরকার, রোজলিনা তির্কি, আব্দুল রহিম আহমেদ, আব্দুস সুবহান, আসিফ মহম্মদ নাজার, শিবামণি বরা, নুরুল হুদা, নন্দিতা দাস, যাদব সরগয়ারি, রামপ্রসাদ শর্মা, দুর্গা ভূমিজ, নবজ্যোতি তালুকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker