India & World UpdatesHappeningsBreaking News
হায়দরাবাদ হাউজে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার ভারত সফরে এসেছেন ৷ বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয় । পরে প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী ওয়েভার যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷
গত দু’দশকে এই প্রথম বেলিজয়ামের কোনও প্রধানমন্ত্রী ভারতে এলেন ৷ প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সঙ্গে এসেছেন দেশের প্রতিরক্ষা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থিও ফ্রাঙ্কেন ৷ এছাড়া উচ্চস্তরীয় প্রতিনিধি দল, শিল্পপতি, প্রতিরক্ষা ক্ষেত্রের নেতারাও এসেছেন ৷
