Barak UpdatesHappenings

ব্লাড ডোনার্সের সহযোগিতায় জাতীয় রক্তদান দিবসে লায়ন্স ও লিও শিলচর গ্রেটারের শিবির

ওয়ে টু বরাক, ৪ অক্টোবর : লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটারের উদ্যোগে জাতীয় রক্তদান দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শিবির আয়োজনে তত্ত্বাবধানে এবং সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লার্ড সেন্টারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন একজন মহিলা সহ ১৬ জন রক্তদান করেন। হিমোগ্লোবিন এর মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপ জনিত কারণেও চারজন রক্তদান করতে পারেননি। প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্রও তুলে দেওয়া হয়।

এ দিন জাতীয় রক্তদান দিবস উদযাপন উপলক্ষেব্লাড সেন্টারের সহকর্মীদের নিয়ে ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া সকল রক্তদাতা সহ ব্লাড ডোনার্স ফোরাম এবং লায়ন্স ও লিও শিলচর গ্রেটারের উপস্থিত সকল সদস্যদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। এছাড়াও বিশেষ পদক্ষেপ হিসেবে প্রতিদিন রক্তদান আন্দোলনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ রক্তদান সচেতনতা ভিত্তিক উপহারও তুলে দেওয়া হয় রক্তদানকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া জন্য। উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে দিনটি উদযাপন করতে কেকও কাটা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শবনম বাহার বড়ভূঁইয়া দিনটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলি যারা সারা বছরব্যাপী রক্তদানে সহযোগিতা করে থাকেন তাদের প্রতি দিনটি উৎসর্গ করেন। এছাড়াও আনন্দের সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত সেবা সংকল্প অভিযানে অসমের মধ্যে সবচেয়ে বেশি রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার।

ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত অসমের মধ্যে সবচেয়ে বেশি রক্ত সংগ্রহ করতে সক্ষম হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন এবং ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. শবনম বাহার বড়ভূঁইয়া সহ পুরো টিমকে সাধুবাদ জানান এবং আগামীতে পরস্পরের সহযোগিতায় সমাজের কল্যাণ হবে বলে আশা প্রকাশ করেন। শিবিরে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহসম্পাদক অমল দাস, জেলা কমিটির সহসম্পাদক দেবালয় ভাওয়াল, লায়ন্স শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, প্রাক্তন সভাপতি দেবরাজ ধর, লিও গ্রেটারের পক্ষে দেবরাজ চক্রবর্তী, ফোরামের মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ, কার্যনির্বাহী সভানেত্রী কিঙ্কিনি দে দত্ত, ব্লাড সেন্টারের কাউন্সিলর শতরুপা কংসবনিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker