India & World UpdatesHappeningsBreaking News

ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টি, পুরী-পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে সতর্কতা

ওয়েটুবরাক, ২০ নভেম্বর: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গতকাল গভীর রাতে শক্তি হারিয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছিল।

আজ সকালে ওডিশার পুরী থেকে ২৫০ কিলোমিটার ও গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল । এর দরুন পুরীর সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রতীরে পর্যটকদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker