Barak UpdatesHappeningsBreaking News

National Seminar on Northeast India’s Role in Building a Viksit Bharat Held at Assam University
বিকশিত ভারত : উত্তর-পূর্বের ভূমিকা নিয়ে ন্যাশনাল সেমিনার আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ২২ নভেম্বর : ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উত্তর-পূর্ব ভারতের কৌশলগত গুরুত্ব, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের ন্যাশনাল সেমিনার। গত শুক্রবার সেন্টার ফর নর্থ ইস্ট রিজিওনাল স্টাডিজ অ্যান্ড নলেজ-এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া: ইন্টিগ্রেটিং কানেক্টিভিটি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট টুওয়ার্ডস বিকশিত ভারত @২০৪৭’। এতে প্রতিরক্ষা বাহিনীর প্রাক্তন আধিকারিক ও পুলিশকর্তা, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় উত্তর-পূর্ব ভারতকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সংযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের পৌরোহিত্যে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা বিমানবাহিনীর প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য সমুদ্রগুপ্ত কাশ্যপ।

প্রথম কারিগরি অধিবেশনে ‘উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা: অগ্রগতির ভিত্তি নির্মাণ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন অ্যাকাডেমিক ডিন অধ্যাপক সি আর ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ও পি আগরওয়াল (অনলাইনে), ড. সুব্রোকমল দত্ত, শিলাদিত্য সরকার এবং শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের ফিবানসুক লিন্ডোহ। দ্বিতীয় অধিবেশনে ‘নিরাপত্তা: উদীয়মান চ্যালেঞ্জ ও কৌশলগত প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনায় পৌরোহিত্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল টি এস সরকার। আলোচনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক সোমেশ গোয়েল, গুয়াহাটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হরিশ কুমার এবং অসমের প্রাক্তন পুলিশ মহানির্দেশক তথা অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক ভাস্কর জ্যোতি মহন্ত।

বক্তারা বলেন, টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। উত্তর-পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ এবং মানবসম্পদের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে। সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আচার্য এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) অরূপ রাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত কর্নেল শিবাজি সামাদ্দার। সেমিনারের সমন্বয়কের দায়িত্বে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক গঙ্গাভূষণ এম. মোলাঙ্কল।

Way2barak, November 22 : A one-day national seminar focusing on the strategic importance of Northeast India in achieving the vision of a Viksit Bharat by 2047 was held at Assam University on Friday. The seminar explored various aspects of connectivity, security and economic development in the region. Organised in collaboration with the Centre for North East Regional Studies and Knowledge, the seminar was themed “North-East India: Integrating Connectivity, Security and Development Towards Viksit Bharat @2047.” It witnessed the participation of former defence personnel, senior police officials, academicians, researchers and students.

The discussions particularly emphasised the need to develop Northeast India as a vital gateway connecting the country with Southeast Asia and ASEAN member nations. The inaugural session was held under the chairmanship of Assam University Vice-Chancellor Prof. Rajive Mohan Pant. The University’s Chancellor and former Chief of the Air Staff, Air Chief Marshal (Retd.) Arup Raha, attended the programme as the chief dignitary. Samudra Gupta Kashyap, Chancellor of Nagaland University, was also present.

The first technical session, titled “Development and Connectivity: Building the Foundations of Progress,” was chaired by Dean of Academic Affairs Prof. C. R. Bhattacharjee. The speakers included retired IAS officer O. P. Agarwal, who joined online, Dr. Subrakamal Dutta, Shiladitya Sarkar and Phibansuk Lyndoh of the Indian Institute of Public Health, Shillong.

The second technical session focused on “Security: Emerging Challenges and Strategic Imperatives” and was chaired by retired Colonel T. S. Sarkar. The speakers included retired IPS officer Somesh Goyal, Harish Kumar of the Narcotics Control Bureau, Guwahati, and former Director General of Police of Assam and retired IPS officer Bhaskar Jyoti Mahanta.

The speakers underscored that technological advancement, coordination among different institutions and active participation of local communities are essential to ensuring sustainable security in the region. They also highlighted the immense potential of Northeast India in terms of its geographical location, cultural diversity, natural resources and human capital. The region’s crucial role in strengthening India’s economic and strategic engagement with Southeast Asia also featured prominently in the discussions.

Addressing the concluding session, Assam University Chancellor Air Chief Marshal (Retd.) Arup Raha shared his observations on the seminar’s theme. The vote of thanks was delivered by retired Colonel Shivaji Samaddar.
The seminar was coordinated by Prof. Gangabhushan M. Molankal of the Department of Social Work, Assam University.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker