India & World UpdatesHappeningsBreaking News
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ

ওয়েটুবরাক, ৪ অক্টোবর: শনিবারও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে যন্তর মন্তরের কাছাকাছি পৌঁছতেই শুরু হয় পুলিশি ধরপাকড়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে প্রতিবাদীদের। এক সময়ে প্রতিবাদীদের আটক করে বাসে করে যন্তর মন্তর এলাকা থেকে নিয়ে চলে যাওয়া হয়। যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে এআইএসএ-র জাতীয় সভাপতি নেহা বোরার সঙ্গে যোগ দেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল, প্রশান্ত ভূষণও।
এদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচ জনতার কর্মীরা দিল্লিতে এসে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন। অভিজিৎ দীপকে বলেন, দিল্লি পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে যেখানে আটকানো হবে সেখানেই প্রতিবাদ কর্মসূচি করা হবে।



