Barak UpdatesHappeningsBreaking News

কেএল বৈষ্ণব বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন অধ্যক্ষ

ওয়েটুবরাক, ৫ জুন: শ্রীভূমি স্থিত বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. কৃষ্ণলাল বৈষ্ণব। তিনি এনআইটি শিলচরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন । একসময়ে রেজিস্ট্রারের দায়িত্বও পালন করেন। শিলচর এনআইটির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উজ্জ্বল পথচলার পেছনে কে এল বৈষ্ণবের যথেষ্ট ভূমিকা রয়েছে।

কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসন পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্তির জন্য সকলের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে ড. বৈষ্ণবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

অধ্যাপক বৈষ্ণব বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজকে নতুন উচ্চতায় পৌছানোর স্বপ্ন দেখিয়ে সকলকে কর্তব্যনিষ্ঠ হতে পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker