Barak UpdatesHappeningsBreaking News
শ্রেষ্ঠ আলপনার জন্য শ্রী সম্মান পুরস্কার কাছাড় কলেজের

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: লিও ক্লাব অফ শিলচর স্পার্কলস আয়োজিত সরস্বতী পুজোয় আন্তঃকলেজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলপনার জন্য ‘শ্রী সম্মান’ পুরস্কারে সম্মানিত হল কাছাড় কলেজ।
সরস্বতী পুজো উপলক্ষ্যে বিভিন্ন কলেজের মধ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় কাছাড় কলেজের ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও শিল্পসত্তার উজ্জ্বল প্রদর্শন এই পুরস্কার এনে দিয়েছে। আজ রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাছাড় কলেজের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সরস্বতী পুজো কমিটির আহ্বায়ক শ্বেতস্মিতা নাথ, আলপনা প্রতিযোগিতার ভারপ্রাপ্ত শিক্ষক জয়ব্রত নাথ, বাণিজ্য বিভাগের শিক্ষক অঙ্কিতা ঘোষ এবং পুজো কমিটির পড়ুয়া সদস্যরা।



