Barak UpdatesHappeningsBreaking News

Assam University Holds Special Session on Disaster Preparedness and Climate Resilience
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জলবায়ু সহনশীলতা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ অধিবেশন

ওয়ে টু বরাক, ২৮ নভেম্বর : উত্তর-পূর্ব ভারতের ক্রমবর্ধমান দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা এবং জনসম্পৃক্ত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে ‘ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট (ডব্লিউএসডিএম) ২০২৬’-এর আসাম ইউনিভার্সিটি চাপ্টারের উদ্যোগে এই বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, গবেষক এবং স্কলাররা অংশগ্রহণ করেন।

‘ঝুঁকি থেকে সহনশীলতার পথে: উত্তর-পূর্ব ভারতে দুর্যোগ প্রস্তুতি, টেকসই উন্নয়ন ও জনসম্পৃক্ততার সমন্বয়’ শীর্ষক এই অধিবেশনে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশগত পরিবর্তন, জলবায়ু সহনশীলতা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্র করে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। গবেষণালব্ধ তথ্য, নতুন পদ্ধতি ও আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি বিনিময়ের ক্ষেত্র হিসেবেও এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডব্লিউএসডিএম-এর আসাম ইউনিভার্সিটি চাপ্টারের নোডাল পার্সন অধ্যাপক অরুণজ্যোতি নাথ। এরপর বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট ২০২৬-এর সচিব ড. প্রহ্লাদ অধিকারী। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র ডিরেক্টর তথা রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির ডিন অধ্যাপক পীযূষ পাণ্ডে এবং উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কারিগরি অধিবেশনে পৌরোহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুদীপ্ত রায়। সহ-সভাপতির দায়িত্বে ছিলেন সোশ্যাল ওয়ার্ক বিভাগের ড. অদিতি নাথ। অধিবেশনে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশরীয় মহাকাশ সংস্থার সিনিয়র স্পেস সিস্টেমস বিশেষজ্ঞ তথা ডিরেক্টর অব ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন অধ্যাপক হাসান আবুসিয়াদা, শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (আইডব্লিউএমআই) ড. সুরজিৎ ঘোষ এবং পশ্চিমবঙ্গের শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্থ সায়েন্সেস বিভাগের ড. উর্বশী সরকার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১৫টি গবেষণাপত্রের উপস্থাপনা। আসাম বিশ্ববিদ্যালয় ছাড়াও নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, আইআইটি গুয়াহাটি, গৌহাটি বিশ্ববিদ্যালয়, ভট্টদেব বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা এতে অংশ নেন। গবেষণাপত্র উপস্থাপনার জন্য তিনটি বিষয়ভিত্তিক অধিবেশনের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে ভূ-স্থানিক প্রযুক্তি, দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনে বাস্তুতন্ত্র, জলবায়ু সহনশীলতা এবং প্রকৃতিনির্ভর সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তৃতীয় অধিবেশনে স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, সংস্কৃতি এবং দুর্যোগের অভিজ্ঞতার ওপর আলোকপাত করা হয়।

Way2barak, November 28 : A special session was organised at Assam University on Saturday to deliberate on various aspects of disaster preparedness, early warning systems, climate resilience and community-based disaster management, with a focus on addressing the growing disaster risks in Northeast India. The session was organised by the Assam University Chapter of the World Summit on Disaster Management (WSDM) 2026 at the Premendra Mohan Goswami Auditorium. Academicians, researchers and scholars from various universities and research institutions participated in the programme.

Titled “From Risk to Resilience: Integrating Disaster Preparedness, Sustainable Development and Community Engagement in Northeast India,” the session focused on disaster risk reduction, environmental changes, climate resilience, early warning systems and strategies for community-centric disaster management. It also provided an important platform for sharing research findings, innovative approaches and interdisciplinary perspectives.
The programme began with a welcome address by Professor Arunajyoti Nath, Nodal Person of the WSDM Assam University Chapter. Dr. Prahlad Adhikari, Secretary of the World Summit on Disaster Management 2026, also addressed the gathering. Professor Piyush Pandey, Director of the Internal Quality Assurance Cell (IQAC) and Dean of Research and Consultancy, and Vice-Chancellor of Assam University Professor Rajive Mohan Pant also spoke on the occasion.

The technical session was chaired by Professor Sudipta Roy of the Department of Computer Science and Engineering, while Dr. Aditi Nath of the Department of Social Work served as Co-Chair. The distinguished resource persons included Professor Hassan Abusiyada, Senior Space Systems Expert and Director of Frequency Coordination at the Egyptian Space Agency; Dr. Surajit Ghosh of the International Water Management Institute (IWMI), Colombo, Sri Lanka; and Dr. Urvashi Sarkar of the Department of Earth Sciences, Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur, West Bengal.

One of the major highlights of the programme was the presentation of 15 research papers. Researchers from Assam University and several other institutions, including North-Eastern Hill University, IIT Guwahati, Gauhati University and Bhattadev University, participated in the academic exercise.

Three thematic technical sessions were organised for the presentation of research papers. The first session focused on geospatial technologies, disaster risk identification and early warning systems. The second explored ecosystems, climate resilience and various aspects of nature-based solutions. The third session highlighted the importance of local knowledge, cultural practices and community experiences in disaster management.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker