NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কোনও নাগরিককে রাষ্ট্রহীন করা যায় না, বললেন সুস্মিতা

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: নাগাল্যান্ডের ডিমাপুরে আয়োজিত ইযুথ কনক্লেভে উপস্থিত হয়ে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বৈচিত্রের মধ্যে ঐক্যভাবনায় গুরুত্ব দেন। সেই জায়গা থেকেই অ-নাগা জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি বিকাশে সহায়ক হয়ে ওঠার জন্য নাগা যুবকদের অনুরোধ জানান। সুস্মিতা বলেন, তিনিও অনুপ্রবেশের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীদের বিতাড়নের সমর্থক। কিন্তু ভারতের সংবিধানে বেঁচে থাকার অধিকারকে মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়েছে। তাই কোনও নাগরিককে রাষ্ট্রহীন করা যায় না। বিষয়গুলিকে মানবিক দৃষ্টিতে দেখারই আর্জি জানান তিনি। মণিপুর প্রসঙ্গেও তৃণমূল সাংসদ উদ্বেগ ব্যক্ত করেন। বলেন, “রাজ্যটি বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে গোটা উত্তর-পূর্বকে ভুগতে হবে।”


