NE UpdatesAnalyticsBreaking News

১ লক্ষ ২২ হাজার কোটি টাকার ২৪০টি মউ-এ অনুমোদন ক্যাবিনেটের

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : অ্যাডভান্টেজ আসাম এর দ্বিতীয় সংস্করণের জন্য ১ লক্ষ ২২ হাজার কোটি টাকার ২৪০টি মউ চুক্তিতে আজ অসম মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটি অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে রবিবার দিসপুরের লোকসভা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ দিন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ১ লক্ষ ২২ হাজার কোটি টাকার ২৪০টি মউ-এ আজ ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। তবে ক্যাবিনেট ৪৫ হাজার কোটি টাকার বেশ কয়েকটি মউ খারিজ করে দেয়। অন্যদিকে জেলাভিত্তিক পাঁচ লক্ষ টাকা থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত এ পর্যন্ত ১৫,৯১১ কোটি টাকার ২৫৯০টি মউ এসেছে।

এ দিকে,ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ অসম অর্থ কমিশন ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডিব্রুগড় ও শিবসাগর জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য ন্যাশনাল হাউসিং ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেওয়ার ব্যাপারে আজ ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। এছাড়া ডিব্রুগড়ের আমলাপট্টিতে উড়াল সেতুর জন্য ১৫৭ কোটি টাকা এবং বায়োটেকনোলজি পলিসির সংশোধনে অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট।

অন্যদিকে মেডিক্যাল কলেজে যোগদান করা পঞ্জীয়ক সহ ফ্যাকাল্টিদের গাড়ি কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা  করা হয়েছে। এই ঋণের সুদ সরকার বহন করবে। মেডিক্যালের সঠিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বছরে দুটি জাতীয় পর্যায়ের সেমিনারে অংশ নেওয়ার জন্য মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ছুটির পাশাপাশি আসা-যাওয়া এবং থাকা খাওয়ার খরচ রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker