Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking NewsFeature Story

শ্রীশ্রী রবিশঙ্করের এসএসআরডিপিতে কোর্স করে স্বনির্ভর হতে পারেন আপনিও

//উত্তম কুমার সাহা ও পান্নালাল ভট্টাচার্য //

বেঙ্গালুরু, ১৫ মে : সরকারি চাকরি অধরা। বেসরকারি চাকরি খুঁজতেও পূর্বের অভিজ্ঞতা বা দক্ষতার প্রমাণ প্রাথমিক শর্ত হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বেকারত্ব বাড়ছে। বাড়ছে যুবসমাজের মানসিক যন্ত্রণা। নিজে উদ্যোগ গড়ে তুলবে, সে রকম সাহস-ভরসাও পান না অনেকে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শ্রী শ্রী রবিশঙ্কর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এস এস আর ডি পি) অনেকটাই সহায়ক হতে পারে। এরা বেঙ্গালুরুর আশ্রম চত্বরে গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প মাশুলের বিনিময়ে বেশ কিছু কোর্স করায়, যেগুলো সহজে কর্মসংস্থানের সুযোগ এনে দিতে পারে।‌ চাইলে কম ঝুঁকিতে, স্বল্প মূলধনে নিজে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারে।

এই প্রোগ্রামের দায়িত্বে থাকা লেফটেনান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ভেঙ্কট কল্যাণ জানান, মোবাইল সেট রিপেয়ারিং কোর্সটি এখন বেশ জনপ্রিয়। দশ হাজার টাকার মাশুলে এই কোর্সে থাকা, খাওয়া ও একমাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। সঙ্গে দেওয়া হয় শংসাপত্র। ইলেকট্রনিক টু হুইলার মেকানিক্স কোর্স দেড় মাসের। সমপরিমাণ মাশুল নিয়ে দেড় মাস থাকা-খাওয়ার ব্যবস্থা করে প্রশিক্ষিত করে তোলা হয়।

তাঁদের রয়েছে ড্রোন পাইলট প্রশিক্ষণ কোর্সও। ডিজিসিএ অনুমোদিত এই কোর্স মাত্র একসপ্তাহের। এর মাশুল ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা। তবে আবেদনকারীকে দ্বাদশ শ্রেণির অধিক পড়াশোনা হতে হবে। থাকতে হবে পাসপোর্ট। তাহলেই কোর্স শেষে মিলবে লাইসেন্স।

কার্পেন্ট্রি বা আর্টিশন ট্রেনিং ল্যাবে তিন মাসের কোর্স করানো হয়। তিনমাসের মাশুল থাকা খাওয়া সহ ২৫০০০ টাকা। আছে ব্রিজ ট্রেনিং প্রোগ্রাম। তাতে দুই মাসের জন্য দশহাজার টাকা নিয়ে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি করা হয় গ্রুম স্কিলড, ল্যাঙ্গুয়েজ স্কিলডও। সোলার ও ইলেকট্রিক্যাল ট্রেনিংয়ের জন্য দুইমাসে নেওয়া হয় ১২ হাজার টাকা। আছে অটোমেশন ল্যাবও।

ভেঙ্কট কল্যাণ জানান, তাঁদের এই কোর্সগুলোতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে প্রায় সকলেই কাজে লেগে গিয়েছেন। অধিকাংশের বেসরকারি ক্ষেত্রে কাজ জুটেছে। একাংশ নিজেরা দোকান দিয়ে আত্মনির্ভর হয়েছেন। তাঁর কথায়, থাকা-খাওয়ার ব্যবস্থা সহ এই ধরনের প্রশিক্ষণের সুযোগ দেশের বিভিন্ন প্রান্তের যুবক-যুবতীদের নেওয়া উচিত। বছরভর ব্যাচের পর ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়, একথা জানিয়ে ভেঙ্কট কল্যাণ বলেন, সে জন্য ৭৩৩৭৭৯৮৮১১ বা ৯১৪৮৩১৯২০২ নম্বরে ফোন করে জেনে নেওয়া যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker