Barak UpdatesHappeningsBreaking News
একঘণ্টার মধ্যে দুইবার! মুহুর্তের জন্য প্রবল ঝাঁকুনি কাছাড়ে
ওয়েটুবরাক, ১১ জুন: প্রবল ঝাঁকুনি অনুভূত হলো কাছাড় জেলায়। সরকারি সূত্রে জানা গেছে, রাত ৯টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে সংঘটিত ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। মুহুর্তের মধ্যে অবশ্য স্বাভাবিক হয়ে ওঠায় কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এর কিছুক্ষণ পরে ১০টা ২ মিনিট ৫১ সেকেন্ডে ফের ভূমিকম্প হয় কাছাড়ে। এর মাত্রা ৩.৩ রিখটার হওয়ায় সেভাবে কেউ টের পাননি।
তবে একঘণ্টার মধ্যে একই জায়গায় দুইবার কম্পনে ভূবিদ্যা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। দুইবারের কম্পনেই কাছাড় জেলায় বেশি অনুভূত হয়েছে বটে, অসমের অন্যত্রও টের পাওয়া গেছে।


