NE UpdatesHappeningsBreaking News

আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলনে ত্রিপুরায় থমকে গেল রেলের চাকা

ওয়েটুবরাক, ১২ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন হয়েছিল, এর শর্তাবলী পূরণ করার দাবিতে আজ সকালে ত্রিপুরায় ৭২ ঘণ্টার রেল ও সড়ক অবরোধ শুরু করেছে এটিটিএফ এবং এনএলএফটির আত্মসমর্পণকারী জঙ্গিদের অ্যাকশন কমিটি। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আগে তাদের ডেকে বৈঠক করে দাবিপূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন।

কিন্তু মন্ত্রী দেববর্মা পরবর্তী সময়ে এ ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ না করেননি, এই অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তারা বড়মুড়া পাহাড়ে জমায়েত হতে থাকেন। আজ সকালে প্রথম যে ট্রেন ওই এলাকা পেরিয়ে যাওয়ার কথা, সেই দূরপাল্লার আগরতলা-চারলাপল্লী এক্সপ্রেস অবরোধের মুখে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker