Barak UpdatesHappeningsBreaking News
মাধ্যমিকে শ্রীভূমিকে সরিয়ে সর্বনিম্ন স্থানের দখল নিল কাছাড়

ওয়েটুবরাক, ১১ এপ্রিল: মাধ্যমিকে গতবছর সর্বনিম্ন স্থানে ছিল শ্রীভূমি। এবার ওই জেলা ভালো ফলাফল করলেও রাজ্যের সর্বনিম্ন স্থান দখলে রাখল বরাক উপত্যকার জেলা । এবার শ্রীভূমিকে সরিয়ে ওই জায়গা দখল করল কাছাড়। এখানে এবার পাসের হার ৪৯.১৩ শতাংশ।
কাছাড় জেলায় পরীক্ষায় বসেছিল ২৫,৯৬১ জন। উত্তীর্ণ হয়েছে ১২,৭৫৫ জন। তাদের মধ্যে প্রথম বিভাগে ৪৩৫০ জন, দ্বিতীয় বিভাগে ৬৮১২ জন এবং তৃতীয় বিভাগে পাস করেছে ১৫৯৩ জন।



