Barak UpdatesHappeningsSports

বিশ্ব ফুটবল দিবসে প্রদর্শনী ম্যাচ বদরপুরে

ওয়ে টু বরাক, ২৫ মে : বিশ্ব ফুটবল দিবস পালনের অঙ্গ হিসেবে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করল চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশন। বদরপুর রেল মাঠে এই ম্যাচে মুখোমুখি হয় স্বাধীন ক্লাব ও ডায়নামিক স্পোর্টস ক্লাব। ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে স্বাধীন ক্লাব। তাদের হয়ে জোড়া গোল করেন তপু বাসফর। এছাড়া এক গোল করেছেন পাপলু বাসফর।

অন্যদিকে, ডায়নামিক স্পোর্টস ক্লাবের হয়ে শিবা উড়িয়া উভয় গোল করেন। রবিবারের ম্যাচটি পরিচালনা করেন শনি বাসফর। তাঁর সহকারী ছিলেন পীযূষ দাস ও সন্তোষ বাসফর। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন প্রাক্তন খেলোয়াড় প্রিয়তোষ দাস, আশিস আচার্য সহ আয়োজক চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল ভট্টাচার্য, সচিব তাজ উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৯ সালে চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশন বরাক উপত্যকায় প্রথমবারের মতো বেবি লিগ ফুটবল আসর আয়োজন করেছিল। এ পর্যন্ত তারা তিনবার বেবি লিগ আয়োজন করেছে। আগামী জুলাই মাসে আবারও বেবি লিগ করার পরিকল্পনা রয়েছে বলে সচিব তাজ উদ্দিন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker