India & World UpdatesHappeningsBreaking News

দুই আসামিকে জামিন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করবেন বিলকিস বানু

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: সুপ্রিম কোর্টের রায়ে বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই অপরাধীর শর্তসাপেক্ষে জামিনের রায়ে স্তম্ভিত ও ব্যথিত বিলকিস। তাঁর অভিযোগ, এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে না জানিয়ে এবং তাঁর বক্তব্য না শুনেই নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত।

এক বিবৃতিতে বিলকিস লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, আদালত আমাকে না ডেকে, আমার কথা না শুনেই এই নির্দেশ দিয়ে দিল। তবে ন্যায়বিচার পাওয়ার জন্য আমি বছরের পর বছর ধরে যে দীর্ঘ ও কঠিন লড়াই চালিয়েছি, আজ মনে হচ্ছে যেন সেটাই হারিয়ে ফেলছি। সেই পুরনো ভয় আবার ফিরে আসছে। নিজের, সন্তানদের এবং পরিবারের জন্য আবার ভয় করছে আমার।’

২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ এবং হত্যা মামলার ঘটনায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ১৭ বছর ধরে কারাবাসে রয়েছেন ওই দুই আসামি, সেই কারণ দেখিয়েই তাঁদের শর্তসাপেক্ষে জামিনও মঞ্জুর করা হয়। বিচারপতি এম. এম. সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি. বরালের বেঞ্চ তাঁদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে।

বিবৃতিতে বিলকিস জানান, ‘আমি এই আদেশের বিরুদ্ধে লড়াই করব। আমাকে করতেই হবে। আমি আমার সন্তানদের জন্য লড়ব। ওরা কেন এই ভয় আর মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচবে? আমি দেশের সকল নারীর জন্য লড়ব।’

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাটের ভয়াবহ দাঙ্গার সময় ২১ বছরের গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। এমনকি তাঁর তিন বছরের শিশু কন্যাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। খুন করা হয়েছিল পরিবারের ১৪ জনকে। সেই নারকীয় হত্যা ও ধর্ষণকাণ্ডে ২০০৮ সালে ১১ জন দোষী সাব্যস্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker