India & World UpdatesHappeningsBreaking News

মা-বাবাকে নিয়ে রাহুলের মন্তব্যে কটাক্ষ তথাগত রায়ের

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: মা-বাবার প্রেম-ভালবাসা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পুস্তক উন্মোচন সভায় যে মন্তব্য করেছেন, এ নিয়ে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, একসময়ের পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সভাপতি তথাগত রায়।

তিনি লিখেছেন, সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love” উদ্বোধনে গিয়ে রাহুল বলেছে, দুপুরে-রাত্রে খাবার সময় তার মা সোনিয়া তার বাবা রাজীবের কোলে বসে খেতেন । এটাকেই রাহুল স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল, এবং বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর বাবা-মাকে নিজেদের চেয়ারে বসতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল!

এই লোকটা প্রধানমন্ত্রী হবে? ছাপ্পান্ন বছর বয়সে যে এমন জড়বুদ্ধি যে কোনটা পরিবারের ভিতরের ঘটনা আর কোনটা প্রকাশ্যে বলার মত সেটা বুঝবার মত বোধশক্তি যার নেই !
এর কাছে সিক্রেট ফাইল আসবে? এ তো দাঁত বের করে সব প্রকাশ করে দেবে, তারপর বলবে, “ইয়ে হ্যায় মুহব্বত কি দুকান”!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker