NE Updates

ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের দাবিতে কাছাড়ের জেলাশাসকের কাছে কংগ্রেসের স্মারকলিপি

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর: শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক শহরে চলমান ব্যাপক উচ্ছেদ অভিযানকে নিয়ে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের কাছ, কর্পোরেশনের কমিশনার অঙ্কুর দাসের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অরুণ দত্ত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অসম প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শরিফ উজ-জামান লস্কর, সম্পাদক অভিজিৎ পাল, জাভেদ আখতার লস্কর ও কে. শান্তি কুমার সিং, প্রদেশ মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি অশোক কুমার বৈদ্য, আব্দুল রাজ্জাক, অনুপ রায়, দেবোজা সুমন্ত, বাবর তাপাদার এবং সজল দেব।

প্রতিনিধি দলটি কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনায় Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act, 2014-এর বিভিন্ন বিধি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে। সংক্ষেপে, এই আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—১) টাউন ভেন্ডিং কমিটি (TVC) গঠন ২) যথাযথ সমীক্ষা সম্পন্ন না করে কোনও হকারকে উচ্ছেদ না করা ৩) উচ্ছেদের আগে ন্যূনতম ৩০ দিনের নোটিশ প্রদান ৪) পুনর্বাসন ও বিকল্প স্থানে স্থানান্তরের অধিকার ৫) হকারদের হয়রানি থেকে সুরক্ষা প্রদান ইত্যাদি।প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট কমিশনারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে। তার মধ্যে রয়েছে—

১) হকারদের বিরুদ্ধে বর্তমানে চলমান উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে।

২) যোগ্য হকারদের ‘ভেন্ডিং সার্টিফিকেট’ প্রদান করতে হবে।

৩) উচ্ছেদের আগে যথাযথ পুনর্বাসন ও স্থানান্তরের পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

৪) হকার এবং নিজেদের অধিকারের দাবিতে প্রতিবাদরত নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা যেকোনও মামলা প্রত্যাহার করতে হবে।

৫) হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের জন্য উপযুক্ত বিকল্প স্থান চিহ্নিত করতে হবে।এছাড়াও, শিলচর শহরের পাঁচটি নির্দিষ্ট স্থান প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট হকারদের সুশৃঙ্খলভাবে স্থানান্তরিত করা যেতে পারে। প্রতিনিধি দলের পক্ষ থেকে কমিশনারকে জানানো হয় যে, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত বহু হকারের কাছে ইতিমধ্যেই ভেন্ডর কার্ড রয়েছে এবং তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণও গ্রহণ করেছেন। ফলে তাঁদের বর্তমান জীবিকা ও ভবিষ্যৎ আজ গভীর অনিশ্চয়তার মুখে। শিলচর জেলা কংগ্রেস একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত পরিকাঠামোসম্পন্ন শিলচর শহরের পক্ষে। সাথেই শহরের যানজটমুক্ত ও সুশৃঙ্খল পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার পক্ষেও কংগ্রেস সর্বদা সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু সেই উন্নয়নের নামে গরিব ও দৈনিক উপার্জননির্ভর হকারদের জীবিকা ধ্বংস করে এবং মানবিকতাকে বিসর্জন দিয়ে কোনও উন্নয়ন হতে পারে না বলে কংগ্রেস বিশ্বাসী ।শিলচরের উচ্ছেদ হওয়া হকারদের প্রতি শীঘ্রই ন্যায়বিচার করা না হলে , ভেন্ডর আইন ২০১৪ অনুযায়ী তাঁদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে , কংগ্রেস এই ব্যবস্থার বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker