NE UpdatesHappeningsBreaking News
বিধানসভা সচিবালয়ে আর্থিক অনিয়মের তদন্তে গঠিত হবে কমিটি : অধ্যক্ষ
ওয়েটুবরাক, ৩১ মে: অসম বিধানসভা সচিবালয়ে সংগঠিত আর্থিক অনিয়মের অনুপুঙ্খ তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। শনিবার বরপেটায় এ কথা জানিয়েছেন অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। কিছুদিন ধরে রাজ্য বিধানসভা সচিবালয়ে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর এই অনিয়মগুলির তদন্তের জন্য কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন অধ্যক্ষ।

