India & World UpdatesHappeningsBreaking News
ধুলোঝড়ে লণ্ডভণ্ড মরুরাজ্য রাজস্থান

ওয়েটুবরাক, ৩১ মে : শনিবার বিকেলে রাজস্থানের বিকানিরে আকাশ গাঢ় কমলা-বাদামি রূপ নেয়৷ শক্তিশালী ধূলিঝড়ে ঢেকে যায় শহর৷ ধুলোর দরুন দৃশ্যমানতা অত্যন্ত কমে যায়৷
রাস্তাঘাটে ধুলোর ঘন মেঘ ভেসে বেড়ানোয় বাসিন্দারা বাড়ির ভিতরে আশ্রয় নিতে বাধ্য হন। দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় সমস্ত এলাকা। গাছপালা এলোমেলো ভাবে দুলছিল তখন।
তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদ ও সরকারি কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন৷ দৃশ্যমানতা কম থাকার সময় প্রয়োজন ছাড়া বাইরে বেরনো এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভব হলে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
