Barak UpdatesHappeningsBreaking News
বরাকে সর্বকালের গেরুয়া রেকর্ড

ওয়েটুবরাক, ৫ মে: ১৯৯১ সালে অপ্রত্যাশিত ভাবে গেরুয়া ঝড় বয়ে যায় বরাক উপত্যকায়। মোট নয়টি আসনে জয়লাভ করে বিজেপি।
২০২৬ সালের নির্বাচনেও নয়টি আসনে বিজয়ী হল গেরুয়া বাহিনী। সমসংখ্যক হলেও সাফল্যের খতিয়ানে ১৯৯১ সালের রেকর্ড ভেঙে দিল ২০২৬। সে-বার বিজেপি জিতেছিল ১৫ আসনের মধ্যে ৯টিতে। এবার ১৩-তে ৯।
সর্বকালীন রেকর্ডে উৎফুল্ল মন্ত্রী কৌশিক রাই বলেন, এটাই তাঁদের প্রত্যাশিত ফলাফল। এর বেশি এখনই আশা করা যায় না।

তিনি নিজে উপত্যকায় সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন। অন্য আট নবনির্বাচিত বিজেপি বিধায়করা হলেন শিলচর আসনে ডা. রাজদীপ রায়, উধারবন্দে রাজদীপ গোয়ালা, ধলাইয়ে অমিয় কান্তি দাস, কাটিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খলায় কিশোর নাথ, পাথারকান্দি আসনে কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগরে বিজয় মালাকার, হাইলাকান্দি আসনে ড. মিলন দাস।



