Barak UpdatesHappeningsBreaking News
কুশিয়ারায় উদ্ধার নিখোঁজ বিএসএফ জওয়ানের মৃতদেহ

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর: কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান কে ভানুকে জীবিত উদ্ধার করা গেল না। আজ সকালে সন্ধান মেলে তাঁর মৃতদেহের । শহর শ্রীভূমির স্টিমারঘাটে কুশিয়ারার জলে ভাসছিল ভারতমাতার নিরাপত্তায় আত্মনিবেদিত জওয়ানের দেহ।
৪-৫ জন সন্দেহভাজন পাচারকারী সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে, গত ২৩ নভেম্বর মধ্যরাতে হরিনগর বিওপিতে এই খবর আসতেই হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে. ভেনু পাচার প্রতিরোধ অভিযানে বেরিয়ে পড়েছিলেন। বিএসএফকে দেখে পাচারকারীরা পাঁচটি মোষ ফেলেই বরাক নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে দুই জওয়ানও নদীতে নামেন। পরে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসতে পারলেও কে. ভেনুর সন্ধান মিলছিল না।


