NE UpdatesHappeningsBreaking News
নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা জয়ী

ওয়েটুবরাক, ৯ অক্টোবর: নগাঁও লোকসভা উপনির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা ৭,১৪,৩৪৯টি ভোট পেয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে ১,৪১,৩২৪ ভোটে পরাস্ত করেন। আজমল পেয়েছেন ৫,৭২,১২৫টি ভোট এবং কংগ্রেস প্রার্থী শিবামণি বরা ১,২৯,৪৯২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মাকে জয়ী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে নগাঁওবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।



