India & World UpdatesHappeningsBreaking News
বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের

ওয়েটুবরাক, ৩১ মে : তিন বছর পর মুখ্যমন্ত্রী বদলের পথে কর্নাটক। সিদ্দারামাইয়ার ইস্তফা দেওয়ায় আগামী ৩ জুন অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বর্তমান উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তাঁর আগে শনিবার কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি। কংগ্রেস সূত্রের খবর, বুধে শিবকুমারের সঙ্গে শপথ নিতে পারেন আরও ১০ জন মন্ত্রী।
তবে সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন, কর্নাটক রাজনীতিতে স্থায়ীভাবে যুক্ত থাকতে চান তিনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদ ছাড়লেও কর্নাটকে কংগ্রেসের রাশ নিজের হাতে রাখতেই আগ্রহী তিনি।
