Barak UpdatesHappeningsBreaking News

দুধপাতিলে ডায়াবেটিস নির্ণয় ও সচেতনতা শিবির অনুষ্ঠিত

ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর: রোটারেক্ট ক্লাব অব শিলচর-এর উদ্যোগে এবং ছোট দুধপাতিল যুবক শক্তি ক্লাবের সহযোগিতায়, গতকাল রবিবার দুধপাতিল এলাকায় এক ডায়াবেটিস নির্ণয় ও সচেতনতা শিবির আয়োজন করা হয়। ওই শিবিরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক পরামর্শ প্রদান করা হয়। শিবিরে বিশেষভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন ডা. পৃথ্বীরাজ দাস।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব শিলচর-এর সভানেত্রী উপমা দাস, সহ-সভানেত্রী রিমা চৌধুরী, প্রকল্প চেয়ারম্যান জাকারিয়া বড়ভূইয়া এবং প্রকল্প সহ-চেয়ারপারসন শর্মিলা চক্রবর্তী সহ ক্লাবের সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, তাদের শিবিরের মূল উদ্দেশ্য ছিল ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker