Barak UpdatesHappeningsBreaking News
জলাধারে নেমে একের পর এক চারজনের মৃত্যু
ওয়েটুবরাক, ৩১ জুলাই: জলাধারে কাজে নেমে মৃত্যু ঘটল একের পর এক চারজনের। শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে অরুণাচল কুমারপাড়ায়। জলাধারে সৃষ্ট বিষাক্ত গ্যাসেই প্রাণ হারিয়েছেন তাঁরা।
মৃতরা হলেন সুদীপ পাল ওরফে সম্পু (৪০), দেবাশিস পাল (৪৩), নন্দন পাল (৫২) ও নিলয় পাল (৪৩)। নিলয় নির্মীয়মান পাশের বাড়ির বাসিন্দা। অন্য তিনজন কুমার পাড়ারই বাসিন্দা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাড়িটিতে নির্মাণ কাজ এখনও চলছে। সিঁড়ির নিচের অংশে তৈরি হয়েছিল জলাধার। এর মুখ ঢেকে রাখা হয়েছিল। সেখানেই ঘটে এই অঘটন।


