Barak UpdatesHappeningsBreaking News
গান্ধীঘাট লাখুদা ভবনে এটিএম বসল

ওয়েটুবরাক, ৩১ জুলাই: গান্ধীঘাট লাখুদা ভবনে নতুন এটিএম কাউন্টারের দ্বারোদ্ঘাটন হলো।
মালুগ্রাম গান্ধীঘাট এলাকার বাসিন্দাদের বহু দিনের দাবি ছিল ওই এলাকায় একটি এটিএম কাউন্টারের ব্যবস্থা করা। সর্বোদয় ট্রাষ্টের আর্জিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই এটিএম-টি লাখুদা ভবনে বসায়। তাতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যাংকের রিজিওনাল ম্যানেজার দিবাকর প্রসাদ, ম্যানেজার (এইচ আর) সুনির্মল চক্রবর্তী, সর্বোদয় ট্রাষ্টের সাধারণ সম্পাদক শেখর পাল চৌধুরী, শান্তনু দাস , রামেন্দ্র ভট্টাচার্য, অশোক কুমার দেব, পীযূষ কান্তি চক্রবর্তী প্রমুখ।



