Barak UpdatesHappeningsBreaking News
গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ১০টি কম্পিউটার দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

ওয়ে টু বরাক, ৭ অক্টোবর : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের অংশ হিসেবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরকে ১০টি কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ এবং শৈক্ষিক নিবন্ধক ড. নীলেন্দু ধর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল ম্যানেজার বিজেন্দর সিং এবং সার্কল অফিস, শিলচরের সার্কল হেড সৌরভ কুমার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, PNB-এর এই CSR উদ্যোগ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এই কম্পিউটারগুলি শিক্ষার্থীদের শিক্ষাগত ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি PNB-এর এই সহযোগিতার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নিবন্ধক ড অভিজিৎ নাথ বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত পরিকাঠামো আরও উন্নত হবে। CSR-এর মাধ্যমে PNB-এর এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।



