NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে ইয়াবা-হেরোইন উদ্ধার, গ্রেফতার মণিপুরের ৩
ওয়েটুবরাক, ২ আগস্ট: অসম পুলিশের মাদকবিরোধী অভিযানে কামরূপ জেলার আমিনগাঁও থেকে একটি গাড়ি আটক করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করা হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেগুলির ওজন প্রায় ৫ কেজি। গাড়ির ভিতরে বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারে এই মাদক লুকিয়ে রাখা ছিল। এ ছাড়াও পাঁচটি সাবানের বাক্স থেকে প্রায় ৬৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি টাকা।
এই ঘটনায় মণিপুরের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হল থৌবাল জেলার কে তাবিশ, থকচাম অবিনাশ সিংহ এবং ইম্ফল পশ্চিম জেলার নংমাইথেম বিশ্বজিৎ।



