India & World UpdatesHappeningsBreaking News

কলকাতায় ফিরে তসলিমা, “আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত”

ওয়েটুবরাক, ২ আগস্ট: প্রায় দু’দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বাংলাদেশের নির্বাসিত লেখিকাকে বলেন, “বাংলায় সকলের কথা বলার অধিকার রয়েছে। যতবার ইচ্ছা বাংলায় আসবেন।  বন্ধনমুক্ত বাংলায় সকলকে স্বাগত। ধমক চমক এখন অতীত। পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত ভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, যখনই মনে করবেন, আসবেন। বার বার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।’

 

জবাবে তসলিমাকে বলেন, ‘মুখ্যমন্ত্রীর উদারতার জন্য আমি কৃতজ্ঞ। এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker