Barak UpdatesHappeningsBreaking News
গভঃ গার্লস: বসে আঁকো প্রতিযোগিতার ফল প্রকাশ

ওয়েটুবরাক, ২২ আগস্ট: শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। ক বিভাগের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম স্থানাধিকারী বনশ্রী দাস । সাইমা বেগম ও সরস্বতী দাস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। খ বিভাগে (নবম থেকে একাদশ শ্রেণী) প্রথম হয়েছে শতরূপা দাস। দ্বিতীয় বিউটি দাস ও তৃতীয় স্থান অধিকার করেছে নিকিতা দাস।
৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কুলের প্রাক্তনী সমিতি। বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্রশিল্পী বিপ্রপ্রতীম ভট্টাচার্য। প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক অনুরাধা সেনগুপ্ত জানিয়েছেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যেই সীমিত ছিল এই প্রতিযোগিতা। বিজয়ীদের শংসাপত্র ও স্মারক প্রদান করা হয়েছে।


