Barak UpdatesHappeningsBreaking News

আজ কাছাড় থেকে শুরু রাজ্যপালের নেশামুক্ত ভারত সঙ্কল্প অভিযান, কাল যাবেন শ্রীভূমিতে

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্য জুড়ে নেশামুক্ত ভারত সঙ্কল্প অভিযানে নেমেছেন। প্রথম দফায় দশটি জেলাকে বেছে নিয়ে বরাক উপত্যকা থেকে তাঁর এই অভিযান শুরু করছেন। তিনি আজ বৃহস্পতিবার কাছাড়ে ও আগামীকাল শুক্রবার শ্রীভূমিতে এ সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন।

আজ বেলা ১টা ৪৫ মিনিটে রাজ্যপাল আচার্য প্রথমে যাবেন বিন্নাকান্দিতে জেলার প্রবীণতম সুনীলা দাসের বাড়িতে। তাঁর সঙ্গে দেখা করে তিনি ২টা ৪৫ মিনিটে নেহরু কলেজে নেশামুক্ত ভারত সঙ্কল্প অভিযানে অংশ নেবেন। এরই অঙ্গ হিসেবে বিকাল চারটায় নেহরু কলেজ থেকে পদযাত্রা বেরোবে। পয়লাপুল বাজারে এসে এর সমাপ্তি ঘটবে। এই প্রায় এক কিলোমিটার রাস্তা রাজ্যপাল নিজে নেশামুক্ত ভারত গঠনের আহ্বান জানিয়ে হাঁটবেন।

কাল শুক্রবার একই ধরনের কর্মসূচি রয়েছে শ্রীভূমি জেলায়। সকাল দশটায় তিনি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করবেন। পরে প্রেক্ষাগৃহে তিনি নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে  বক্তৃতা করবেন। সমবেত সঙ্কল্প পাঠেরও কর্মসূচি রয়েছে সেখানে। এই অনুষ্ঠানে শেষে গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে হবে পদযাত্রা। স্টেশন রোডের গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে এর সমাপ্তি ঘটবে। সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker