Barak Updates

নেপালে এখনও নিখোঁজ ৬১৫০ জন, ১৪০৩টি মৃতদেহ উদ্ধার

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: নেপাল-তিব্বত সীমান্তে গত ২৬ আগস্ট সংঘটিত হড়পা বানে এখনও ৬,১৫০ জনের সন্ধান পাওয়া যায়নি। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ পর্যন্ত ১৪০৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের মধ্যে মাত্র ১০৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। হাজার হাজার পরিবার এখনও তাঁদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছে। পর্যটক ও তীর্থযাত্রীসহ কয়েকশ বিদেশিও রয়েছেন নিখোঁজদের তালিকায়।

উদ্ধারকারী দলগুলো অবশ্য তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে এবং টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য ইনফ্রারেড ক্যামেরা সজ্জিত ড্রোন, হেলিকপ্টার ও বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker