Barak UpdatesHappeningsBreaking News

গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ — হাইলাকান্দিতে বিজেপির পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি

ওয়েটুবরাক, ১১ নভেম্বর: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ — এই স্লোগানকে সামনে রেখে হাইলাকান্দিতে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির হাইলাকান্দি জেলা কমিটি। মঙ্গলবার বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।

পদযাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং রাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পদযাত্রায় নেতৃত্ব দেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, অসম প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী মুন স্বর্ণকার ও হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker