Barak UpdatesHappeningsBreaking News
জনগণকে সঙ্গে নিয়ে প্রতি রবিবার পুর এলাকায় সাফাই অভিযান করবেন কাউন্সিলররা
ওয়েটুবরাক, ১০ নভেম্বর: হাতে ঝাড়ু তুলে নিয়ে স্বচ্ছ সুন্দর শিলচর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিলচর পুর নিগমের মেয়র অমরেন্দ্র পাল। তিনি আজ প্রেমতলা থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সাফাই অভিযানের সূচনা করেন। ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিংকে সঙ্গে নিয়ে পুরো সাফাই অভিযানে তিনিই নেতৃত্ব দেন। শহর সাফাইয়ে হাত লাগান নবনির্বাচিত কাউন্সিলররাও। মেয়র অমরেন্দ্র পাল জানান, এখন থেকে প্রতি রবিবার কাউন্সিলরদের নেতৃত্বে প্রতিটি এলাকায় সাফাই অভিযান হবে।



