India & World UpdatesHappeningsBreaking News
ইউক্রেন যুদ্ধে নিহত চার লক্ষেরও বেশি রুশ সেনা: তথ্য ফাঁস

ওয়েটুবরাক, ১২ নভেম্বর: রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বরাজনীতিতে বড় ধরনের আলোড়ন ফেলা এক তথ্য প্রকাশ্যে এসেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হয়ে যাওয়া একটি গোপন নথির তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে পূর্ণাঙ্গ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে চার লক্ষেরও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন। বেলারুশের বিরোধী গোষ্ঠী সমর্থিত হ্যাকার গ্রুপ ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনীয় হ্যাকার দল ‘সাইলেন্ট ক্রাউ’-এর হাতে আসা ওই নথিতে বহু চাঞ্চল্যকর তথ্য মিলছে।
ফাঁস হওয়া ডেটাসেটে মোট ১ কোটি ১০ লক্ষেরও বেশি মৃত্যু সনদ রয়েছে। এর মধ্যে অন্তত ৪,১২,৫৭৬টি মৃত্যু সনদে সরকারি মৃত্যুর কারণ এবং সামরিক অভিযানে নিহতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট নিশ্চিত করেছে যে তাদের সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, তবে কোনো স্পর্শকাতর বা গোপন তথ্য চুরি হয়নি। একইসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মস্কো।



