NE UpdatesAnalytics
সোমবার হাইলাকান্দিতে দেশ ভক্তি দিবস
ওয়ে টু বরাক, ২৫ জুলাই : হাইলাকান্দিতে ২৮ জুলাই স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ফুকনের প্রয়াণ দিবসকে দেশভক্তি দিবস হিসাবে পালন করা হবে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দেশভক্তের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা কমিশনারের সভাকক্ষে সকাল ১১টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ফুকনের সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।



