India & World UpdatesHappeningsBreaking News

বাংলাদেশে থেকে উদ্ধার কাটিগড়ার অপহৃত কৃষক

ওয়েটুবরাক, ১৬ জুন: ভারত-বাংলা সীমান্তে অপহৃত রঞ্জিত দাসকে উদ্ধার করে আনা হয়েছে।
বিএসএফ তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছে।

অপহরণের পরই স্থানীয় বিধায়ক সীমান্তে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের নজরে নেন।
কূটনৈতিক চাপে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে নেমে অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে খুঁজে বের করে। পরে রাত সোয়া নয়টায় প্রক্রিয়া মেনে টুকরগ্রাম-ভাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবি বৈঠক হয় এবং বিজিবি তাঁকে বিএসএফের হাতে তুলে দেয়।

উদ্ধারের পর রঞ্জিত দাস সাংবাদিকদের জানান, তাঁকে ধরে নিয়ে দুর্বৃত্তরা অপহৃত এক বাংলাদেশির ব্যাপারে জানতে চায়। তাদের অভিযোগ, এভাবেই তাদের এক ভাইকে ভারতীয়রা তুলে নিয়ে আটকে রেখেছে। তাই রঞ্জিত দাসকে পণবন্দি করা হয়েছে। তিনি এ বিষয়ে কিছু জানেন না বললেও এরা শুনতে চায়নি। মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker