Barak UpdatesHappeningsBreaking News
বিধায়ক রাজদীপ গোয়ালাকে শিলচর যুবসমাজ ক্লাবের বিশেষ সম্মাননা

ওয়েটুবরাক, ১৬ জুন: শিলচর যুবসমাজ ক্লাবের উদ্যোগে সোমবার মালুগ্রাম স্থিত ক্লাব প্রাঙ্গণে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্তোষ চক্রবর্তী, বিজেপির মণ্ডল সভাপতি পুলক দেব, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিজেন্দ্র প্রসাদ সিং, অধ্যাপক সন্তোষ চক্রবর্তী, কিষাণ মোর্চার সভাপতি অর্চিতেন্দু দাস (কিষাণ), যুব মোর্চার সভাপতি সুরজ চন্দ ও অসীম দেব।
অতিথিদের সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে মঞ্চে ছিলেন ক্লাব সভাপতি মানস দাস, সহসভাপতি সঞ্জয় দে, সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তী ও কোষাধ্যক্ষ সুনির্মল সিনহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক সন্তোষ চক্রবর্তী জানান, যুবসমাজ ক্লাবের নিজস্ব নিবন্ধিত জমিতে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি উত্থাপন করেন। কিষাণ মোর্চার সভাপতি অর্চিতেন্দু দাস (কিষাণ) তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজ ক্লাব এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ক্লাব। তাই এই ক্লাবের উন্নয়নের বিষয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। বিধায়ক গোয়ালার নেতৃত্বে আগামী দিনে শুধু মালুগ্রাম নয়, সমগ্র উধারবন্দ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে অর্চিতেন্দু আশা প্রকাশ করেন।
সম্মাননা গ্রহণ করে বিধায়ক রাজদীপ গোয়ালা ক্লাবের পক্ষ থেকে প্রদত্ত ভালবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয় বোস। তিনি যুবসমাজ ক্লাবের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন ।



