Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে পালিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবস

ওয়েটুবরাক, ১৬ জুন: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে এবং শিলচর শহরের বিশিষ্ট জনদের উপস্থিতিতে আজ সকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবস পালিত হয়। সাধন পুরকায়স্থ, ডাঃ অমিত কালোয়ার, বীরেশ ব্যানার্জি, রসরাজ দাস, উত্তম কুমার সাহা, সিহাবউদ্দিন আহমেদ, ঈশান পাটোয়া এই স্বাধীনতা সংগ্রামীর বিভিন্ন দিক উল্লেখ করেন।

শুরুতেই সকলে মিলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। স্মৃতি রক্ষা সমিতির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, তিনি ছিলেন বিখ্যাত আইনজীবী, সেই সুবাদে বিশাল অর্থ উপার্জন করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতার প্রয়োজনে তিনি সংগ্রামে ঝাঁপান। স্বরাজ্য পার্টি গঠন করে স্বাধীনতা আন্দোলনকে ক্ষিপ্রতর করে তোলেন।

প্রবীণ ব্যক্তিত্ব বীরেশ ব্যানার্জি বলেন, আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী তো বটেই, চিত্তরঞ্জন ছিলেন একজন সুলেখক, বড় সাহিত্যিকও। সিহাবউদ্দিন আহমেদ দেশবন্ধুর মতো মনীষীদের স্মরণ আগামী প্রজন্মের কাছে নিজেদের গৌরবের ইতিহাস তুলে ধরা বলে মন্তব্য করেন।

রসরাজ দাস গান্ধীজির সঙ্গে চিত্তরঞ্জন দাশের বিরোধের জায়গায় গুরুত্ব দিয়ে ক্লেমেন্ট এটলিকে উদ্ধৃত করে বলেন, মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রভাবে নয়, তাঁরা সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের প্রভাবেই ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন।

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা চিত্তরঞ্জন দাশের মূর্তি ও রোটারি সুন্দর দেখভালের জন্য রোটারি ক্লাব গ্রিনল্যান্ডকে ধন্যবাদ জানান। তিনি মনীষীদের মূর্তির রোটারিগুলিতে ফ্ল্যাগ-ব্যানার লাগানোর ওপর নিষেধাজ্ঞা জারির জন্য পুর নিগম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সভাপতি ঈশান পাটোয়া ধন্যবাদসূচক বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপকুমার দে, নীহারেন্দু পুরকায়স্থ, হারাণ দে, বাবুল ধর, শতদল আচার্য, সুরজিৎ সোম, বিপ্লব রায়, নবদ্বীপ দাস, শ্যামল বনিক, বিশ্বজিৎ বণিক, সৌমিত্র পালিত প্রমুখ। পৌর নিগমের পক্ষে ছিলেন সৌরভ দেব।

এআইডিএসওর এক প্রতিনিধি দলও চিত্তরঞ্জন দাশের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর উদ্দেশে স্যালুট জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker